যৌবনকালের যুবক

যৌবনকালের যুবক

✍ আব্দুল্লাহ তাজরিয়ান



যৌবন একটি অদৃশ্য মৌচাক।
হে যুবক আমি জানি তোমার কষ্ট,
আমি বুঝি মৌমাছির কষ্ট
যৌবনে প্রেমিকার সহবতে আসা জরুরি।

যৌবন একটি তরতাজা ফুল।
যার সুরভি ছড়িয়ে যায় যুগ থেকে যুগান্তরে
কাল থেকে কালান্তরে ; প্রাণ থেকে প্রাণান্তকর
মিশেল-ধোঁয়া অমর অঝোর।

যৌবন একটি মসৃণ রাস্তা।
কোনো পথিকের হোঁচট খাওয়া দরকার পড়ে না,
তবে সে রাস্তায় যদি কলার খোসা ফেলা হয়; যেকোনো পথিক পিছলাবে।
তাই বলে অপরাধ রাস্তার নয়; কলার খোসার
এবং অর্ধশত অপরাধ পথিকের; কেনো সে বেখেয়ালি ছিলো!

হে যুবক, এ পরিবার, এ সমাজ, এ রাষ্ট্র তোমাকে নিয়ে ভাবে না - তোমাকে নিয়ে লেখে না
তোমাকে নিয়ে যতটুকু পড়া দরকার; পড়ে না।
তবুও তোমার প্রতি করজোড়ে মিনতি ;
পরিবার, সমাজ, রাষ্ট্রের অপরাধ কোনো অসহায় বোনের উপর যাতে প্রতিশোধ না হয়।
আল্লাহর ওয়াস্তে ; আর কোনো বোন তোমার রোষে শেষ না হোক।

হে যুবক, তোমার বয়সের আগেই চার ইমাম
নিজের জীবনকে রাঙাতে শিখেছে।
হে যুবক, তোমার বয়সের আগেই পৃথিবীর গুণী
সজ্জনরা সজ্জিত হতে শুরু করেছিলো।
অতএব আগুনে পা না দিয়ে ফাগুনের মতো বসন্তের সুসংবাদ স্পষ্ট করো।








No comments

Thanks a lot dear.

Theme images by nicodemos. Powered by Blogger.