শ্রেষ্ঠ রাসূল

শ্রেষ্ঠ রাসূল

আবদুল্লাহ



পাপাচারে ছিল যখন

নিখিল ভুবন ভরা

আসলো নবী করতে বিদূর

মানবতার খরা।

 

মক্কা পেল অতুল আলো

মুহাম্মদের নূরে

প্রশান্তিরই ফল্গুধারা

নামলো ভুবন-জুড়ে।

 

দ্বীনের দাওয়াত দিলেন তিনি

কষ্ট হাজার সয়ে,

যাননি হঠে কাফিরদলের

প্রাণাঘাতের ভয়ে।


 

No comments

Thanks a lot dear.

Theme images by nicodemos. Powered by Blogger.