হতাশ কেনো হবো?
হতাশ কেনো হবো?
মোটিভেশান শব্দটি একটি স্বার্থক শব্দ। আশি বছরের বৃদ্ধ মানুষটিও প্রেষণা বা মোটিভেশানে সতেজ হয়। মনের বয়স তখন আঠারো বছরের কাছাকাছি মাঝামাঝি ঘুরেফিরে আসে।
মোটিভেশানের সংজ্ঞা এভাবে দেওয়া হয়-
এটি সেই চাহিদা বা তাড়না যা কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য আমাদের কার্যক্রমকে শক্তি যুগিয়ে চলে।[১]
"' প্রয়োজন '(Need), ' তাড়না ' (Drive) ইত্যাদি পরিভাষাগুলো সাধারণত অাভ্যন্তরীণ মোটিভেশানকে নির্দেশ করে। আর প্রলোভন বা লাভের আশা (incentives) এগুলো হলো বাহ্যিক প্রভাবক। ' প্রয়োজন ' থেকেই ' তাড়না 'র সৃষ্টি হয়, আর এই তাড়নাই ' প্রয়োজন ' মেটাতে উদ্বুদ্ধ করে। " [২]
যার হাত নাই -হাত ওয়ালাদের দেখে আফসোস করার কোনো কারণ নেই। কারণ, হয়ত আপনার পা, চোখ, কান আরো ইত্যাদি ইত্যাদি অঙ্গপ্রত্যঙ্গ না থাকতে পারতো।
যার চোখ নাই- তারও আফসোসের প্রয়োজন পড়ছেনা। কারণ, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনার জীবন আছে, পৃথিবীতে আপনি নামক অস্তিত্ব আছেন, এটিও হয়ত না থাকতে পারতো।
কিছু কিছু মানুষের রূপ-লাবণ্যে নিয়ে টেনশান।
তাদেরও হাহুতাশে ডুবার সুযোগ নাই। একবার আপনার চেয়ে কম আছে এমন কাউকে দেখুন। আশা ফিরে পাবেন।মানুষের হতাশা বা ডিপ্রেশন দুই প্রকার। এক শারীরিক, দুই মানসিক।
শারীরিক পূর্ণতা অপূর্ণতা নিয়ে যাদের টেনশান তাদের মহৌষধ হিসেবে আল্লাহ তাআলা বলেছেন,
"মূসা বললেন, আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথপ্রদর্শন করেছেন। " [৩]
মানসিক টেনশানের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাবক অত্যাদিক ভোগের লোভাতুর চাহিদা।
যেমন যার সাইকেল আছে,তার প্রয়োজন দেখা দেয় মোটরসাইকেলের। মোটরসাইকেল যার আছে প্রাইভেটকার তার ভবিষ্যৎ চাহিদা। এভাবে অপূর্ণতা জীবনব্যাপী।
কাজেই, হাদীস শরীফে মানসিক সুস্থতার যেই অমোঘ বাণী রাসূল করে গিয়েছেন শুনুন,
" তোমাদের নিচে যারা আছে তাদের দিকে তাকাও, তোমাদের উপরে যারা আছে তাদের দিকে তাকিয়ো না; আল্লাহ তোমাদেরকে যেসব অনুগ্রহ প্রদান করেছেন সেগুলোকে অবমূল্যায়ন না করার এটিই হলো অধিকতর জুতসই উপায়। [৪]
[১]Myers,2007,p.469
[২]সাইকোলজি-ড.আইশা হামদান,১১৩পৃষ্টা
[৩]সূরাহ ত্বহা,২০ঃ৫০
[৪]মুসলিম, ৯/২৯৬৩।
লেখকঃ আব্দুল্লাহ তাজরিয়ান


No comments
Thanks a lot dear.