বর্ষা এলো
বর্ষা এলো
কমরুদ্দিন আহমদ
বর্ষা এলো তোমার খোঁপায় ফুটলো কদম ফুল
কলাবতী,জবা, কেয়ার হাসির রূপ অতুল।
বৃষ্টি ঝরে খ্রীস্টি ঝরে নদী-খালে, পুকুর-বিলে মাছের প্রজনন
বৃষ্টিমুখর একলা ঘরে বেহুলামন ভাসছে জলে কাঁদছে
অকারণ ।
বর্ষা আমায় দিচ্ছে পলি বানের স্রোতে হচ্ছে বলি
নদীর পাড়ের কত্তো বাড়ি-ঘর
বেঙের মুখে কোরাস ধ্বনি কেকায় ব্যাকুল ময়ূর রাণী
সবুজ বনে মনময়ূরী সুখে বাঁধে ঘর।


No comments
Thanks a lot dear.