আবেহায়াতের চাষি * ~আব্দুল্লাহ তাজরিয়ান *( উৎসঃ সোরাহি, ৩৪ পেইজ। )
আবেহায়াতের চাষি
`
`
আল মাহমুদকে অনেকে ঈশপের গল্প ভাবতে পারেন।
ভাবুন। কিন্তু আমি বলি তিনি সেই মানবিক গল্প যে গল্প
ছাপান্ন হাজার বর্গমাইল বিচরণ করেন।
অনেকে ভাবতে পারেন তিনি কবিতার ফুসফুস।
ভাই, ভাবুন আপনি। তিনি তাওহিদবাদী।
তাঁর নিউরন আপনার মতো নড়বড়ে না।
তিনি মুনাফিক চিনতেন। ক্ষমা করতেন।
ছেড়ে দেওয়াতে বিশ্বাসী ছিলেন না।
তিনি কারো নিউট্রোফিল পিতা,
সন্তান লালনপালনে আসমান হয়ে ছায়া দিয়েছেন।
তিনি কারো ফ্যাগোসাইটোসিস মায়ের স্বামী।
আদর-ভালবাসা, প্রেম তাঁরও ছিলো।
আমি তাঁকে শ্রদ্ধাভরে ডাকি 'আবেহায়াতের চাষি'।
তিনি চাষ করেছেন অগণন মানুষের প্রেম। সভ্যতার উপহার।
বাঙালি মুসলিমের 'হলি স্যাংগ্রেইল'।
আমি তাঁর খদ্দের হতে প্রস্তুত।
তুমি শুনছো? মিছেমিছি রাগছো!
`
`
~আব্দুল্লাহ তাজরিয়ান
*( উৎসঃ সোরাহি, ৩৪ পেইজ। )


No comments
Thanks a lot dear.