হে আল মাহমুদ! -- -এনায়েতুল্লাহ ফাহাদের আত্মালাপ।
হে আল মাহমুদ!
-এনায়েতুল্লাহ ফাহাদ
চেতনার গভিরে ভাবনার হৃদয়ে
শুধু একটি নাম,
কাব্যেরপ্রেমে নির্ভীক পথ চলা
শুধু তোমার গান।
তোমার কথা বা কাব্যমালা
বিস্তৃত শব্দে গাঁথা,
শুণ্যতা এখন অপূর্ণ বসনা
নিরব মনে থাকা।
তুমি লিখেছ তারুণ্যে,যৌবনে
লিখেছ পড়ন্ত বেলায়,
তোমার সাহিত্য সত্য প্রকাশ
চির দিগন্ত রেখায়।
সাহিত্যের সুঁতায় গেঁথেছ মাঁলা
অমূল্য সে কথা,
বিদায়ী স্মৃতি ভর অশ্রুসজল
থাকবে কাব্যে গাঁথা।



No comments
Thanks a lot dear.