প্রসঙ্গ : উত্থানের চাষাবাদ, ড. আফম খালিদ হোসেন (দা.বা.)


লিখেছেন : বরেণ্য  স্কলার, ড. আফম খালিদ হোসেন (দা.বা.) 

প্রসঙ্গ : উত্থানের চাষাবাদ

জনাব মাওলানা মুসা আল হাফিজ (দা. বা.)-এর “দুঃসময়ের বধ্যভূমিতে উত্থানের চাষাবাদ” শীর্ষক পুস্তিকাটি দেখার সৌভাগ্য হয়েছে। এটি মূলত প্রশিক্ষণ কর্মশালায় ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে তাঁর প্রদত্ত কয়েকটি ভাষণ। দিকনির্দেশনামূলক ভাষণগুলো মূল্যবান বললে কম হবে। প্রতিটি বাক্য যেন একেকটি হীরকখণ্ড; হৃদয়কে স্পর্শ করে; সুপ্ত চেতনায় আলোড়নের ঝংকার তোলে। এটি পাঠকের চোখের পর্দা সরিয়ে দেবে; উত্তরাধিকার-ঐতিহ্য অন্বেষণে উৎসাহী করে তুলবে। বিজ্ঞ লেখক-কথক মুসলমানদের সোনালি ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টির ভান্ডার থেকে মণি-মুক্তো আহরণ করে অকাতরে শ্রোতা ও পাঠকদের বিলিয়েছেন। এখানে তাঁর স্বার্থকতা। আমার কথায় তোষামোদ নেই, নেই অতিশয়োক্তি; আছে বাস্তবতার অসংকোচ প্রকাশ ও শাশ্বত সত্যের তেজস্বী উচ্চারণ।

জনাব মাওলানা মুসা আল হাফিজ (দা.বা.)-এর সাথে আমি অনেক দিন যাবৎ পরিচিত। তাঁর লিখিত নিবন্ধের ওপর আয়োজিত ওলামা সমাবেশে আলোচক থেকেছি; এক সাথে বিভিন্ন সেমিনারে বক্তব্য রেখেছি। তাঁর চিন্তার সামগ্রিকতা, উম্মতকে জাগানোর আকাঙ্কা, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও উদার মানসিকতা আমাকে বারেবারে আকৃষ্ট করেছে। উত্থান-পতনে ও নানামুখী সভ্যতার সংঘাতে মুসলমানগণ নির্ধারিত বৃত্তে বন্দী হয়ে পড়েছে। চিন্তা হয়ে পড়েছে সংকুচিত। চেতনা হয়েছে পক্ষাঘাতগ্রস্ত। এ বৃত্তের অর্গল ভাঙা সহজ নয়। তিনি কিন্তু এ বৃত্ত ভাঙতে পেরেছেন এবং অন্যদেরকেও বৃত্ত-ভাঙার ডাক দিয়ে যাচ্ছেন।

জনাব মাওলানা মুসা আল হাফিজ (দা. বা.) বিজ্ঞ আলিমে দ্বীন, দক্ষ শিক্ষক, প্রথিতযশা লেখক, সমাজচিন্তক, তুলনামূলক ধর্মতত্ত্বের স্কলার, ইতিহাস গবেষক ও যুগের নকিব। মনস্বীতার বহুমাত্রিকতা, ইসলামি আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা ও সর্বপ্লাবী দৃষ্টিভঙ্গি মাওলানা মুসা আল হাফিজ (দা.বা.)-কে অন্য দশজন থেকে আলাদা করেছে, দিয়েছে স্বাতন্ত্র্যিক বৈশিষ্ট্য।

তাঁর “দুঃসময়ের বধ্যভূমিতে উত্থানের চাষাবাদ” শীর্ষক পুস্তিকাটি পাঠকপ্রিয়তা পাবে এতে সন্দেহ নেই। যারা বক্তব্যকে গ্রন্থনা করেছেন, তারা তাঁর শিষ্য, তাঁদের ভাষার গাঁথুনি ও বাক্যবিন্যাস চমৎকার। দোয়া করি আল্লাহ তাআলা মাওলানা মুসা আল হাফিজ (দা.বা.)-কে দীর্ঘ কর্মময় জীবন দান করুন এবং তাঁর কলম ও জবানকে মুসলিম উম্মাহর হেদায়াতের পথে শাণিত করুন, আমিন।




1 comment:

  1. By the early 20th century, playing was nearly uniformly outlawed all through the us and thus grew to become a largely illegal activity, serving to to spur the growth of the mafia and other criminal organizations. The late 20th century noticed a softening in attitudes path of|in path of} playing and a rest of legal guidelines towards it. The state’s three top-grossing operators were also the first three to enter the market, based on information supplied to the Virginia Lottery Board final week. FanDuel, which was the first operator licensed in Virginia at present has forty.6% of the market share. "There clearly is a balance," deputy commissioner Bill Daly mentioned before the start 바카라사이트 of this season.

    ReplyDelete

Thanks a lot dear.

Theme images by nicodemos. Powered by Blogger.