ছোট্ট সোরাহি ভাবনা; বাপ্পা আজিজুল। কবি, প্রাবন্ধিক ও ঔপন্যাসিক।।

  ছোট্ট সোরাহি ভাবনা

--
কবিতা জীবনবোধের কথা বলে। জীবনবোধ একেক বয়সে একেক রকম ধরা দেয়। নবীনদের থাকে বুকভরা স্বপ্ন। প্রবীণেরা হয় নস্টালজিয়ায় কাতর। যৌবন কবিতাকে নিয়ে যায় যুদ্ধে। 'সোরাহি' কাব্যগ্রন্থ তেমনি স্বাপ্নিক পথচলা। নবীন কবি বিশ্বাসের সারথি। তিনি চান ন্যায় ও সাম্যের ভিত্তিতে অশ্লীলতামুক্ত সমাজ। তার কবিতার পরতে পরতে তেমনই প্রত্যয়। কবি হাসসান ইবনে সাবিতের মিছিলে শরিক হওয়ার অদম্য বাসনা। সেক্ষেত্রে নজরুল, ফররুখ ও মতিউর মল্লিক তার আদর্শ। সেকথা তিনি কবিতায় অবলীলায় স্বীকার করেছেন।
আব্দুল্লাহ তাজরিয়ানের কবিতা গদ্যধর্মী, বর্ণনামূলক। 'সোরাহি' প্রতিভাবান কিশোর এই কবির ডেব্যু কবিতার বই। সামনে তার পুরো জীবন রয়ে গেছে। কাব্যজগতে সাধনার যোগ হতে হবে। আমরা তাকে উৎসাহিত করছি। তার কাব্যকলা উপমা, ব্যঞ্জন ও রসে সূষমামণ্ডিত হবে আশা করছি। তিনি তার অনুরক্ত কবিদের ছাড়িয়ে যেতে পারবেন কিনা সেই ভার আমরা সময়ের উপর অর্পণ করে আপাতত তার কবিতাপাঠে মনোনিবেশ করি।
.
বাপ্পা আজিজুল
কবি, প্রাবন্ধিক ও ঔপন্যাসিক।






No comments

Thanks a lot dear.

Theme images by nicodemos. Powered by Blogger.